1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বেনাপোলে ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে আগামী ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এ কর্মশালা প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ৭ আগস্টের মধ্যে ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের মতে, হিফজ ও নাযেরা বিভাগের ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এবং পবিত্র কুরআন সহিহভাবে তেলাওয়াত শিখতে আগ্রহী সকল মুসলিম ভাই এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হুফফাজ শায়েখ আব্দুল হক। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা কারী সায়ীদুর রহমান এবং কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ মাওলানা কারী মুস্তাকিম বিল্লাহ।
এ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ কারী খলিলুর রহমান, মুফতি সাইদুল বাসার, মুফতি আবু হানিফ, মাওলানা কামরুজ্জামানসহ বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিত্বরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র কুরআন সহিহভাবে তেলাওয়াত ও হিফজ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি এবং আন-নূর একাডেমি, বেনাপোলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মাদ হাবীবুর রহমান হাবীব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট