1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শেখ হাসিনার বক্তব্য নিয়ে কূটনৈতিক ইঙ্গিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ভারতকেই অবস্থান স্পষ্ট করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, এ বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার সবসময়ই ভারত-বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক ও ভবিষ্যতমুখী পথে এগিয়ে নিতে চায় এবং এ ধরনের কর্মকাণ্ড যেন সেই সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিই সরকারের প্রত্যাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আয়োজক ক্লাবের সভাপতি দাবি করেছেন, এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং কার্যক্রম-নিষিদ্ধ একটি সংগঠনের প্রধান। তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়া বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়। তবে এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ভারত সরকার সম্প্রতি জানিয়েছে, তারা আশা করে না যে তাদের দেশে অবস্থানরত কোনো পলাতক আসামি রাজনৈতিক বক্তব্য দেবেন এবং এমন কর্মকাণ্ডকে সমর্থনও করে না। এখন আলোচিত অনলাইন অনুষ্ঠান বা অন্য কোনো কর্মসূচি ভারত সরকার সমর্থন করে কি না, সেটি তাদেরই স্পষ্ট করা উচিত।

তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ বারবার স্পষ্ট করে বলছে, ভারতে অবস্থানরত কোনো পলাতক আসামি যদি রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে জড়ান, তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠকের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশই ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। এ সম্পর্ক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই উভয় দেশের কাম্য।

ভারত সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুষ্ঠানটি সরাসরি ভারত সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন মনে করলে কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি আরও জানান, অতীতেও বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ এ বিষয়টি লিখিত ও মৌখিকভাবে ভারতের কাছে তুলে ধরেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শেষে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মসূচি দুই দেশের সম্পর্কের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করতে পারে,এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ কেউই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না; বরং সম্পর্ক আরও সুদৃঢ় ও উন্নত হোক, এটাই সরকারের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট