1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

দোয়া মাহফিলে উত্তেজনা: বক্তব্য ঘিরে জুলাই যোদ্ধাকে ঘিরে হট্টগোল, মারতে তেড়ে যাওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সরকারের সমালোচনার পরই উত্তপ্ত পরিবেশ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান হঠাৎ উত্তেজনায় রূপ নেয়। সরকারের ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এক ‘জুলাই যোদ্ধা’র দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মারতে তেড়ে যান, এমন অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন। অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ বক্তব্য দিতে গিয়ে সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকার নানা সাংবিধানিক অজুহাত দেখাচ্ছে এবং গণভোটকে অবৈধ বলছে। গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারও অবৈধ। তার এমন বক্তব্যের পরপরই উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ কয়েকজন নেতাকর্মী হুসাইন আহমেদের দিকে মারতে তেড়ে যান। এ সময় মঞ্চে থাকা এমপি আবু তালেব, ইউএনও রেজওয়ানা নাহিদ এবং ওসি জেল্লাল হোসেন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হট্টগোলের কারণে হুসাইন আহমেদকে বক্তব্য থামাতে হয় এবং পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। ভুক্তভোগী হুসাইন আহমেদ অভিযোগ করে বলেন, ‘আমার বক্তব্যের সময় বিএনপির কিছু লোক এবং কিছু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি আমার ওপর চড়াও হন। তারা আমার বাকস্বাধীনতা কেড়ে নিতে চেয়েছেন।’

তবে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম। তিনি বলেন, ‘বড় কোনো ঘটনা ঘটেনি। উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। মারধরের মতো কিছু হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, বক্তব্য চলাকালে কিছু নেতাকর্মী আপত্তি জানালে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট