1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি; পুলিশ সুপারের নেতৃত্বে র‍্যালি শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে যশোর সদর থানাধীন গরীবশাহ মাজার মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে নেতৃত্ব দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। র‍্যালি শেষে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতি চিরস্মরণীয় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশ নেন। দিনটি ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, আর শ্রদ্ধা ও স্মরণে ছিল এক আবেগঘন আবহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট