1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

গভীর রাতে চুরির চেষ্টা, সাহসী গৃহবধূর কামড়ে চোরের আঙুল বিচ্ছিন্ন

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রাজাপুরে সংঘবদ্ধ চোরদলের হামলা, ধস্তাধস্তির এক পর্যায়ে রক্তাক্ত ঘটনা, মোবাইল নিয়ে পালাল সহযোগীরা, তদন্তে পুলিশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরির চেষ্টা করতে গিয়ে গৃহবধূর সাহসিকতায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। চোরের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর কামড়ে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের মো. নুরুজ্জামান খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে বাড়িতে প্রবেশ করে। হঠাৎ শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নুরুজ্জামানের স্ত্রী ঝুমুর বেগম সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন। ঝুমুর বেগম জানান, চোরটি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে তার আঙুলে কামড় দেন। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চোরের সহযোগীরা বাইরে থেকে এসে তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরিবারের অভিযোগ, পালানোর সময় চোরেরা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট