1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভাড়াটিয়া বাসা থেকে ‘বড় চালান’ উদ্ধার, নওয়াপাড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মডেল কলেজ রোডে অভিযান,ভাড়াটিয়া বাসা থেকেই মিললো বিপুল মাদক, এলাকায় চাঞ্চল্য

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মডেল কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের একটি দল হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া উসমান বিশ্বাসের ছেলে মো. আকাশ বিশ্বাস (৩০) এবং ফারুক মোল্যার ছেলে সুমন (৩২)-কে আটক করা হয়।

অভিযান চলাকালে মো. আকাশ বিশ্বাসের কাছ থেকে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা স্থানীয়ভাবে মাদক ব্যবসার একটি বড় চালান বলে ধারণা করছে পুলিশ। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নওয়াপাড়ায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা চলছিল, সাম্প্রতিক এই অভিযানে তারই একটি বড় অংশ উন্মোচিত হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট