1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

‎নওয়াপাড়ায় স্যানিটারি দোকানে চুরির চেষ্টা, হাতেনাতে আটক তাজু চোরা

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গণধোলাইয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি

‎যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একটি স্যানিটারি দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে স্থানীয়দের গণধোলাইয়ে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

‎‎ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া মডেল স্কুল রোডে অবস্থিত মেসার্স আনিস স্যানিটারি দোকানে।

‎দোকান কর্তৃপক্ষের ভাষ্য, রাতের কোনো একসময় ওই ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করেন। পরে দোকান থেকে বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করেন।

‎‎আটক ব্যক্তিকে স্থানীয়রা ‘তাজু চোরা’ নামে চেনেন বলে জানান। তার পুরো নাম  তাজুল ইসলাম বাঘা (তাজু) বলে শনাক্ত করেন অনেকে। আটকা পড়ার সময় এবং পরবর্তীতে স্থানীয়দের মারধরে তিনি আহত হন বলে জানা গেছে।

‎‎পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎‎এঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে দোকান মালিক মো আনিস জানান।

‎ ‎ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করেছিলেন কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বিস্তারিত জানা যাবে।

‎

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট