1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

১০০ টাকায় গরিবের বুফে, ভাইরাল মিজান এবার পুলিশের হাতে

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাধা, মারধরের অভিযোগে গ্রেপ্তার

রাজধানীতে মাত্র ১০০ টাকায় গরুর মাংসসহ ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাত ও আশপাশের স্থানে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি তাদের কাজে বাধা দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হলে মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হন এবং তাদের আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে আলোচনায় আসেন মিজানুর রহমান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, ডাল ও আলু পরিবেশন করা হতো। সুলভ মূল্যের এই খাবারের কারণে তার দোকানটি দ্রুতই জনপ্রিয়তা পায়।

দোকানটির নাম ছিল, নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামে পরিচিত হয়ে ওঠে। খাবার পরিবেশনের ভিন্নধর্মী পদ্ধতি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ‘ভাইরাল মিজান’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে জনপ্রিয়তার এই যাত্রা শেষ পর্যন্ত আইনি জটিলতায় গড়ালো, যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে নতুন করে আলোচনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট