1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে হামলা, কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

তিন মোটরসাইকেলে এসে কাভার্ড ভ্যানের গতিরোধ; পিস্তল দেখিয়ে ভয়, চাপাতির কোপে আহত সহকারী ব্যবস্থাপক, ছয়-সাতজনকে আসামি করে মামলা

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রলপাম্পের একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে বিমানবন্দর এলাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উত্তরা ১ নম্বর সেক্টরের ডিএল পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানচালক খোরশেদ সকালে পাম্পের টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। তাঁরা বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়-সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা পিস্তল উঁচিয়ে তাঁদের ভয় দেখায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা সহকারী ব্যবস্থাপক আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁর কাছে থাকা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। ঘটনার পর ডিএল পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রলপাম্পের বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পেট্রলপাম্প থেকে প্রতিদিন একই সময়ে বিপুল পরিমাণ টাকা ব্যাংকে নেওয়া হতো। এই তথ্য ছিনতাইকারীরা আগে থেকেই জেনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে প্রকাশ্য সড়কে বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের গতিবিধি শনাক্তের চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট