1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

২৪ ঘণ্টায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ নেই, হামলার শঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ওজোপাডিকো

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গোপালগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক; চাহিদা ১৮ মেগাওয়াট, বরাদ্দ মিলছে মাত্র ৯–১০ মেগাওয়াট

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকেরা। দিন-রাত সমানতালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। অভিযোগ রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এদিকে ঘন ঘন লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের ক্ষোভ থেকে হামলা, নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এ কারণে নিজেদের কার্যালয়, উপকেন্দ্র এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১১ আগস্ট) ওজোপাডিকো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ নিরাপত্তা চাওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ওজোপাডিকোর পাওয়ার হাউজ, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এবং জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় গোপালগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। এতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণসহ অন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওজোপাডিকোর সব স্থাপনা এবং ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এসব স্থাপনাকে নিয়মিত পুলিশ টহল রুটের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারিরও অনুরোধ করা হয়েছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা আমাদের দপ্তরসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছি। বেশ কিছুদিন ধরে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। যেখানে আমাদের চাহিদা ১৮ মেগাওয়াট, সেখানে বরাদ্দ পাচ্ছি ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, “এতে গ্রাহকদের অনেক ভোগান্তি হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। তাই দপ্তর, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, আমি এখনো চিঠিটি হাতে পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেব।

অন্যদিকে, দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে গোপালগঞ্জ শহরের ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী, অফিস-আদালতসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগও বেড়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট