1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

স্বরাষ্ট্রে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মন্ত্রণালয়ে বড় রদবদল; বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণা আসার পর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে জরুরি রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

স্বরাষ্ট্র থেকে স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাজনীতিবিদ ও আইনজীবী সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত হতে যাচ্ছে। মির্জা ফখরুলের পদ ছাড়ার পর রদবদল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি তার সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করার প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমে যেন কোনো ধরনের শূন্যতা তৈরি না হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই সালাহউদ্দিন আহমদকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে অ্যানিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়গুলোর এই দায়িত্ব পুনর্বণ্টন কার্যকর হলে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসবে। এখন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষায় সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট