1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাজশাহীর চারঘাটে ২০০ বোতল স্কাফসহ আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ আমদানিকৃত কোডিনযুক্ত মাদকদ্রব্য ESkuf-সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও আলামত জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট মডেল থানাধীন খোর্দ্দগোবিন্দপুর এলাকায় ১ নম্বর আসামির নিজ বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, খোদগোবিন্দপুর এলাকার মৃত লাবলুর ছেলে মোঃ পলাশ (২৩) এবং ঝিকরা (উত্তরপাড়া) এলাকার মোঃ জমির মিয়ার ছেলে মোঃ জনি (২৩)। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি দুই অভিযুক্ত হলো, ঝিকরা এলাকার মোঃ সম্রাট ইসলাম (৩০) ও খোদগোবিন্দপুর এলাকার মোঃ তুষার আহাম্মেদ (২৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল চারঘাটের খোর্দ্দগোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। আসামিরা মোটরসাইকেলে করে খাকি রঙের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগে করে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে পলাশ ও জনিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পলাশের নিকট থাকা কার্টুন থেকে ১৫০ বোতল এবং জনির প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতলসহ মোট ২০০ বোতল ESkuf (মোট ২০,০০০ মি.লি.) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক সম্রাট ও তুষারের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল।

পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য ভাণ্ডার পর্যালোচনা করে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি পলাশের বিরুদ্ধে চারঘাট থানায় পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট