1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

জাহান্নাম থেকে বাঁচতে সতর্ক হোন: হাদিসে যে ৫ শ্রেণির মানুষের ব্যাপারে কঠোর সতর্কবার্তা

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পরকাল চিরসত্য। কিয়ামতের দিন মানুষের আমল ও চরিত্রের ভিত্তিতেই নির্ধারিত হবে তার পরিণতি। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) এমন ৫ শ্রেণির মানুষ সম্পর্কে সতর্ক করেছেন, যাদের চরিত্র ও কর্মকাণ্ড জাহান্নামের উপযুক্ত হওয়ার কারণ হতে পারে।

যে ৫ শ্রেণির মানুষ সম্পর্কে সতর্ক করা হয়েছে

১. দুর্বল ও বিবেকহীন ব্যক্তি

ভালো-মন্দের বিচারবোধ না রেখে অন্যের অনুসরণে জীবন কাটায় এবং দায়িত্বশীলতার অভাব রয়েছে।

২. খিয়ানতকারী ব্যক্তি

সামান্য বিষয়েও আমানত ও বিশ্বাসের খেয়ানত করে এবং লোভ-লালসা প্রকাশ পায়।

৩. প্রতারক ব্যক্তি

মানুষের পরিবার, সম্পদ ও বিশ্বাস নিয়ে প্রতারণা করে এবং ধোঁকা দেওয়াকে অভ্যাসে পরিণত করে।

৪. কৃপণ ব্যক্তি

আল্লাহর দেওয়া সম্পদে অতিরিক্ত কৃপণতা করে এবং নিজের দায়িত্ব ও মানুষের হক আদায়ে গাফিলতি করে।

৫. মিথ্যাবাদী ও অশ্লীলভাষী ব্যক্তি

মিথ্যা বলা, কদর্য কথা ও অশ্লীল ভাষা ব্যবহারে অভ্যস্ত ব্যক্তি।

নিজেকে সংশোধনের আহ্বান

রাসুলুল্লাহ (সা.)-এর এই সতর্কবাণীর উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয়; বরং নিজের চরিত্র ও আমল সংশোধনের পথ দেখানো। তাই খিয়ানত, প্রতারণা, কৃপণতা, মিথ্যা ও অশ্লীলতা পরিহার করে নেক আমল ও উত্তম চরিত্রে নিজেকে গড়ে তোলা প্রত্যেক মুমিনের দায়িত্ব।

সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ৬৯৪৩

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট