1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরের বোলপুরে ৪০০ ইয়াবাসহ চারজন আটক

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পুলিশের অভিযানে ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ জলিলসহ চারজন গ্রেপ্তার; জলিলের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা

যশোরের বোলপুরে অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মো. জলিল (৫০) নামের একজনকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগে থেকেই নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে কোতয়ালি মডেল থানার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, কোতয়ালি থানার উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) অলক কুমার দে, পিপিএমের নেতৃত্বে একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বোলপুর গ্রামের ওই বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক আচরণের কারণে চারজনকে আটক করে। তাঁরা হলেন, বোলপুর গ্রামের মো. জলিল (৫০), একই গ্রামের মো. জাকির হোসেন (৪০), নওদাগ্রামের মো. সোহান হাওলাদার (২০) এবং পুরাতন কসবার গাউছুল ইসলাম রিকু (৩৪)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে জলিলের কাছ থেকে ২০০টি, জাকির হোসেনের কাছ থেকে ১৫০টি, সোহান হাওলাদারের কাছ থেকে ৪০টি এবং গাউছুল ইসলাম রিকুর কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪০০টি ইয়াবা ট্যাবলেট। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে আগে নয়টি, জাকির হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

আটক চারজনকে শনিবার (১৫ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন:

১. মো. জলিল (৫০), পিতা, মৃত মোসলেম মোল্যা, মাতা, খুরশিদা বেগম, সাং, বোলপুর।

২. মো. জাকির হোসেন (৪০), পিতা, মৃত জহির আলী বিশ্বাস, মাতা, কণা বেগম, সাং, বোলপুর।

৩. মো. সোহান হাওলাদার (২০), পিতা, রফিকুল ইসলাম, মাতা, রিনা বেগম, সাং, নওদাগ্রাম।

৪. গাউছুল ইসলাম রিকু (৩৪), পিতা, আব্দুল গফুর, মাতা, কোহিনুর, সাং, পুরাতন কসবা।

উদ্ধার: ৪০০টি ইয়াবা ট্যাবলেট।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট