1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঘিরে রহস্য

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ ৩-৪ দিন পর উদ্ধার, ডাকাতির পর শ্বাসরোধে হত্যার সন্দেহ পুলিশের

রংপুর মহানগরের কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) এবং মেয়ে আগামী চক্রবর্তী (২৮)। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের মরদেহ ভবনের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় ছাদের সিঁড়িতে। ছেলের মরদেহ ছিল বিছানার নিচে। আর গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় ছাদের এক প্রান্তে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো বাড়িতে পচা লাশের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মেঝেতে কাপড়-চোপড় ও গয়নার বাক্স পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ঘরে তল্লাশি চালিয়েছে। রংপুর সিআইডির পরিদর্শক আবু হাসান কবির চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী রাত ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির বলে মনে হচ্ছে। তিনি জানান, ঘটনার ৩-৪ দিন পর মরদেহগুলো উদ্ধার হয়ে থাকতে পারে। বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং টাকা-পয়সা রাখার স্থানগুলো ভাঙচুর করা হয়েছে। সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের গলায় রশি বা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে মহানগর পুলিশ ও সিআইডি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা জড়িত এবং ডাকাতির সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট