1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

কোটি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আইনজীবী উধাও 

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মামলা পরিচালনা করতে গিয়ে ঘনিষ্ঠতা, এরপর ১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ নিয়ে উধাও, বিচার ও ক্ষতিপূরণ চেয়ে স্বামীর অভিযোগ

নরসিংদীতে মামলা পরিচালনার সূত্র ধরে এক কুয়েতপ্রবাসীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাঁর স্ত্রীকে নিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা নগদ ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মো. নয়ন মোল্লার বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান। একই ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ চেয়ে নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

মামলা পরিচালনা থেকেই ঘনিষ্ঠতা

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের কারণে দেশে ফিরে নরসিংদী জজ কোর্টে মামলা করতে গিয়ে তাঁর পরিচয় হয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নয়ন মোল্লার সঙ্গে। অভিযোগ অনুযায়ী, লুৎফর পুনরায় কুয়েতে চলে যাবেন জানতে পেরে নয়ন তাঁকে জানান, প্রবাসে থেকে মামলা পরিচালনা করা তাঁর পক্ষে কঠিন হবে। এ কারণে তাঁর স্ত্রীকে মামলার বাদী করার পরামর্শ দেওয়া হয়। পরে স্ত্রী হাফসা বেগমকে বাদী করে মামলা দায়ের করা হলে সেটির পরিচালনার দায়িত্ব নেন নয়ন মোল্লা। লুৎফরের দাবি, মামলা পরিচালনার সূত্র ধরে ধীরে ধীরে তাঁদের পরিবারের সঙ্গে নয়ন মোল্লার ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তাঁর স্ত্রীর কাছ থেকে প্রবাস থেকে পাঠানো অর্থ নেওয়া শুরু করেন তিনি।

১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছেন লুৎফর রহমানের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রবাস থেকে পাঠানো প্রায় ১ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে তাঁর স্ত্রী হাফসা বেগম সম্প্রতি নয়ন মোল্লার সঙ্গে পালিয়ে যান। তিনি জানান, গত ৩ আগস্ট কুয়েতে অবস্থানকালে বিষয়টি জানতে পারেন। পরে দেশে ফিরে এ বিষয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেন। তাঁদের সংসারে ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ মাস বয়সী একটি মেয়ে রয়েছে বলেও জানান তিনি।

লুৎফর বলেন, দীর্ঘদিন কুয়েতে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ ও স্বর্ণালঙ্কার হারিয়ে তিনি এখন চরম বিপাকে পড়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর অর্থ-সম্পদ উদ্ধারের মাধ্যমে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মো. নয়ন মোল্লার বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

‘অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা’

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া বলেন, নয়ন মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বার সদস্যপদ বাতিল হলে নয়ন মোল্লার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদও স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাবে। এদিকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং অর্থ ও স্বর্ণালঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট