1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অতি দরিদ্রদের স্বাবলম্বী করতে ব্র্যাক ইউপিজির নতুন কমিটি

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নওয়াপাড়ায় কমিটি গঠন: জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করবে নতুন কমিটি

অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের টেকসইভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় নওয়াপাড়ায় একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে নওয়াপাড়া আল-হেলাল ইসলামিক একাডেমিক স্কুলে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আ আলীম শাহীনকে সভাপতি, মোছা. আসমা হককে সহ-সভাপতি, জহির উদ্দীন মোল্ল্যাকে সাধারণ সম্পাদক, মো. ফরহাদ হোসেন মিলনকে অর্থ সম্পাদক এবং মো. আরিফুর জামান মনিরকে স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক করা হয়েছে। কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. ওয়াশিম, ফতেমাতুজ্জহুরা, অনামিকা পাল টুনি ও লাভলী বেগম। কর্মসূচির কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য লিটন মণ্ডল ও প্রতাপ সরকারকে উপদেষ্টা করা হয়েছে।

ব্র্যাকের ইউপিজি কর্মসূচির মূল লক্ষ্য হলো চরম দারিদ্র্যের মধ্যে থাকা পরিবারগুলোকে জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলা। স্থানীয় পর্যায়ের কমিটি কর্মসূচির অংশগ্রহণকারীদের সামাজিকভাবে সম্পৃক্ত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সরকারি ও অন্যান্য সেবার সঙ্গে তাদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির সদস্যরা ইউপিজি কর্মসূচির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনারুল ইসলামসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট