1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নেপালে ভূমিকম্প-বন্যার মাঝেও নিরাপদে অপু বিশ্বাস, স্বস্তিতে শিকার টিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

সবার উদ্বেগের অবসান ঘটিয়ে অভিনেত্রীর বার্তা, আল্লাহর রহমতে পুরো টিম নিরাপদ ও সুস্থ

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সেই উদ্বেগের অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বার্তায় অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার কারণে শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘শিকার’ সিনেমার পুরো টিম বর্তমানে নেপালে অবস্থান করছে। তিনি জানান, ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাঁদের খোঁজ নিচ্ছেন। সবাই জানতে চাইছেন, তাঁরা কেমন আছেন এবং নিরাপদে আছেন কি না। অপু বিশ্বাস বলেন, ‘সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।

নেপালের প্রাকৃতিক দুর্যোগের খবরের মধ্যে শুটিং টিমের নিরাপদ থাকার বিষয়টি জানিয়ে অপু বিশ্বাসের এই বার্তায় স্বস্তি ফিরেছে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট