
নিজস্ব প্রতিবেদক
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যশোর কোতোয়ালি থানার বাউলিয়া বাজার এলাকার বাউলিয়া-নালিয়াগামী সড়কে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে একটি দল বাউলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিনের মালিকানাধীন ‘আলামিন মেডিকেল হল’ ফার্মেসির সামনে থেকে সাগর ইমামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক সাগর ইমাম যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার আমতলার বাসিন্দা। তিনি মিজানুর রহমানের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাগর ইমামকে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির পরিচয়: মো. সাগর ইমাম (২৭), পিতা, মো. মিজানুর রহমান, সাং, বারান্দী মোল্লাপাড়া, আমতলা, থানা, কোতোয়ালি, জেলা, যশোর।
উদ্ধার ও জব্দ: ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট
১টি মোটরসাইকেল। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা হচ্ছে না।