1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, ফুলতলা প্রতিদিনের প্রতিনিধি রবিউল গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গচিত্র পোস্টের অভিযোগ; গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক, পরবর্তী পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে

যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে দৈনিক ফুলতলা প্রতিদিনের অভয়নগর প্রতিনিধি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতেম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে রবিউল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। একই সঙ্গে একটি ব্যঙ্গচিত্রও পোস্ট করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে রবিউল ইসলাম নিজের ভুল স্বীকার করে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চান বলে জানা গেছে। তবে এর মধ্যেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এবং শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সাক্ষ্য দেওয়ার কাজে চট্টগ্রামে অবস্থান করায় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে পারছেন না। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জানানো হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া কী হবে, তা পুলিশের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট