1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য, সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা :

দীর্ঘ ১৬ বছরের রাজপথের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সেবা করতে চান মেয়র পদপ্রার্থী

‘ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’,এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা চতুর্থ দিনের মতো ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পথচলায় ইমদাদুল হক ইমদাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তার নেতাকর্মীরা জানান। দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন তার সমর্থকরা।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি। মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই আমি মাঠে নেমেছি। আমার কাছে মেয়রের পদ কোনো ক্ষমতার চেয়ার নয়, এটি জনগণের সেবা করার একটি দায়িত্ব।”

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার জনগণের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভায় পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

চতুর্থ দিনের গণসংযোগে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তার সঙ্গে অংশ নেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালান মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট