1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

দরজা ভেঙে মিলল জাফরের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু?

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জাফরকে উদ্ধার; ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে

যশোরের অভয়নগর উপজেলার একতারপুরে নিজ বাড়ি থেকে জাফর নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাফরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। স্থানীয়রা জানান, বুধবার সকালে জাফরের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে জাফরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জাফরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে। এদিকে জাফরের আকস্মিক মৃত্যুর খবরে একতারপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট