1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

অভয়নগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়া কালীবাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন, যশোর-খুলনা মহাসড়কে উৎসবমুখর শোভাযাত্

যশোরের অভয়নগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উপলক্ষে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে নওয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, নওয়াপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গৌতম বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটু কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

আলোচনা সভা শেষে বেলা ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা।

শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিকে ঘিরে নওয়াপাড়া কালীবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট