1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কক্ষে পচা দুর্গন্ধ, পুরুষের গলায় গামছা, হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের; ফরেনসিক টিমের আলামত সংগ্রহ

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষে এক দম্পতি নতুন করে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে কয়েকদিন ধরে কক্ষটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যায়। শুক্রবার রাতে কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে এক নারী, এক পুরুষ ও একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে, অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয়, কীভাবে তাদের মৃত্যু হয়েছে এবং ঘটনাটির পেছনে কারা জড়িত, এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট