1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাত ১০টার পর ফোন বন্ধ, প্রভাকে আর পাওয়া যায় না

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

পৃথিবীতে যা-ই ঘটুক, আমার ফোন দূরে থাকে, ব্যক্তিগত জীবনের বিশেষ অভ্যাস জানালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। বিভিন্ন সময় নিজের কাজ, ব্যক্তিগত ভাবনা ও জীবনযাপনের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে এবার নিজের রাতের রুটিন নিয়ে এমন এক তথ্য জানালেন, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে প্রভা জানান, রাত ১০টার পর সাধারণত তাকে ফোনে পাওয়া যায় না। ওই সময়ের পর তিনি ফোন বন্ধ করে সেটি নিজের কাছ থেকে দূরে রাখেন। প্রভা বলেন, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’

অভিনেত্রীর এমন অভ্যাসের কথা জানার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার ব্যস্ত জীবনযাত্রার মধ্যেও রাতের নির্দিষ্ট সময়ের পর ফোন ও যোগাযোগ থেকে নিজেকে দূরে রাখার বিষয়টি অনেকের কাছেই বেশ ব্যতিক্রমী মনে হয়েছে। প্রভার এই বক্তব্য থেকে বোঝা যায়, দিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তিনি নিজের মতো করে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফোন থেকে দূরে থাকার মাধ্যমে ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়ার এই অভ্যাস তার জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

অভিনয় ও মডেলিংয়ের ব্যস্ততার পাশাপাশি নিজের ব্যক্তিগত সময়কে এভাবে আলাদা করে রাখার বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যেও নানা আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট