1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে বাহারুলের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রানাগাতী এলাকায় পড়ে ছিল বাহারুল মল্লিকের মরদেহ; মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে গলাকাটা অবস্থায় বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। তার গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাহারুল মল্লিক নিজ এলাকা ছেড়ে অভয়নগর উপজেলার ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। শংকরপাশা গ্রামের একাধিক বাসিন্দার দাবি, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত বাহারুলকে ওই ভাড়া বাড়ি এলাকায় দেখা গেছে। এরপর কীভাবে তিনি রানাগাতী এলাকায় গেলেন এবং কীভাবে তার মৃত্যু হলো, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি ঘটনাটির রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট