1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন পৌর মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। প্রচারণার প্রথম দিনেই সাধারণ মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন তিনি।

গণসংযোগের শুরুতে ইমদাদুল হক ইমদাদ এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি প্রবীণদের সঙ্গে কথা বলেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বলেন, “আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের দোয়া ও ভালোবাসা চাইতে এসেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “বেনাপোল পৌরসভার প্রতিটি নাগরিকের কথা শুনে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। নাগরিক সেবা সহজ করা এবং এলাকার সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।”

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী এই গণসংযোগ শেষ করেন তিনি। সামনে পৌরসভার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট