1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাজপথের লড়াকু সৈনিক থেকে জনমানুষের নেতা: চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তৃণমূলের আস্থা নাহিদ হাসান তপন

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, যশোর:

চলতি মাসের শেষ দিকেই ঘোষণা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফশীল। এবারের নির্বাচনে বেশ কিছু যুগান্তকারী ও কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, যার মধ্যে অন্যতম—এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হতে না পারা এবং নির্বাচন আচরণবিধির কঠোর প্রয়োগ। এই বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে এখন সবচাইতে গুরুত্ব পাচ্ছে ‘ক্লিন ইমেজ’, ত্যাগ ও জনপ্রিয় নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় যশোর জেলার সদর উপজেলার ৭ নম্বর চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্থানীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন।
বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে যখন সাধারণ মানুষ ও বিরোধীদের ওপর চরম নিপীড়ন চলছিল, তখন চুড়ামনকাঠি ইউনিয়নে বিএনপির মশাল বুকে আগলে দাঁড়িয়েছিলেন এই অকুতোভয় নেতা। রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতির কারণে তাকে দিতে হয়েছে চড়া মাশুল। বিএনপির রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল ৯টি মিথ্যা ও গায়েবি মামলা। জীবনের মূল্যবান সময়গুলোর মধ্যে ৯ বার তাকে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে বন্দি থাকতে হয়েছে।
নির্যাতনের মাত্রা এখানেই থেমে থাকেনি। স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী কর্তৃক প্রকাশ্য দিবালোকে বাজারে তার ওপর নৃশংস শারীরিক নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক দখল করে নেওয়া হয় তার পৈত্রিক আড়াই বিঘা জমি। তবুও শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় অবিচল থেকেছেন তিনি।
২০১৪ সালের ইউনিয়নভিত্তিক আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তপন ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময়েও ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। বিএনপি ঘোষিত পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃত্ব যখন ইউনিয়নে যান, তখন চরম আতঙ্কে অনেক নেতার ফোন বন্ধ থাকলেও বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর পাশে থেকে কর্মসূচি সফল করেছিলেন এই ত্যাগী নেতা।
পরবর্তী সময়ে প্রশাসনের নিপীড়নে ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মী যখন আত্মগোপনে, তখন তাদের জন্য আইনি ও মানবিক রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়েছিলেন তপন। প্রতিটি নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানো এবং সহায়তা নিশ্চিত করা ছিল তার প্রতিদিনের রুটিন। এই নিঃস্বার্থ ত্যাগের মূল্যায়ন হিসেবেই দল তাকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্বে ভূষিত করে।
চুড়ামনকাঠি ইউনিয়নের রাজনীতি ও সামগ্রিক উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু ধরা হয় ছাতিয়ানতলাকে। স্থানীয়দের মতে, এই এলাকার রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় অংশ নির্ভর করে নাহিদ হাসান তপনের ওপর। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং স্থানীয় স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করছেন।
এলাকার সাধারণ মানুষের মনে এখন একটাই প্রতিধ্বনি—আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা নাহিদ হাসান তপনকেই চুড়ামনকাঠি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ বিএনপি নেতা অত্যন্ত প্রত্যয়ের সাথে বলেন, “তপন ভাই শুধু আমাদের যুবদলের নেতা নন, তিনি এই ইউনিয়নের একজন অভিভাবক। রাজনীতিতে যেমন তিনি সততার চর্চা করেন, তেমনি এলাকার উন্নয়নেও তার অবদান অপরিসীম। আমাদের ইউনিয়নে উনার মতো একজন ভালো মানুষেরই চেয়ারম্যান হওয়া দরকার।
তৃণমূলের রাজনৈতিক সমীকরণ উল্লেখ করে পরিচয় গোপন রাখার শর্তে এক যুবদল নেতা বলেন, “চুড়ামনকাঠি ইউনিয়নে নাহিদ হাসান তপনের বিকল্প নেই। দল যদি এখানে যোগ্য ও ত্যাগী প্রার্থী মূল্যায়ন না করে, তবে নির্বাচনে রাজনৈতিক সমীকরণ ভিন্ন দিকে মোড় নিতে পারে।
সাধারণ ভোটারদের মাঝেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। রুমা বেগম নামে এক সাধারণ নারী ভোটার আবেগপ্রবণ হয়ে বলেন, “তপন আমাদের ইউনিয়নের গর্ব। গত ১৭ বছর ধরে সুখে-দুঃখে আমরা শুধু উনাকেই পাশে পেয়েছি। কোনো কায়েমি স্বার্থ ছাড়াই তিনি সাধারণ মানুষের সেবা করে গেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নাহিদ হাসান তপন বিনয় ও দৃঢ়তার সাথে জানান: আমাদের ইউনিয়ন উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে মাদক ও চোরাচালানের মতো ব্যাধি আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং যুব উন্নয়নের জন্য এখনো অনেক কাজ করা বাকি। দল যদি আমার ওপর আস্থা রেখে সদর উপজেলা ও জেলা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়, তবে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি বিশ্বাস করি, দল ও জনগণের প্রত্যাশা পূরণে আমি বিন্দুমাত্র ত্রুটি করব না।
তৃণমূলের সমর্থন, ত্যাগের ইতিহাস এবং জনসম্পৃক্ততা, সবমিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চুড়ামনকাঠি ইউনিয়নে নাহিদ হাসান তপনকে ঘিরেই নতুন আশা ও পরিবর্তনের স্বপ্ন দেখছেন স্থানীয় সাধারণ জনগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট