1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও কৃষক লীগের তিন নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

প্রেমবাগ, পায়রা ও চলিশিয়া ইউনিয়নের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা ও ক্যাম্প পুলিশ

যশোরের অভয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার বিশেষ অভিযানে চেঙ্গুটিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে মো. রফিকুল ইসলাম (৪৫) ও পায়রা পশ্চিমপাড়া এলাকা থেকে ইমদাদুল হক মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে গাজীপুর ক্যাম্পের একটি দল চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা এলাকা থেকে হাবিবুর রহমানকে (৫৬) গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত। তিনি চেঙ্গুটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।

ইমদাদুল হক মোল্লা পায়রা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি পায়রা পশ্চিমপাড়া গ্রামের কেসমত আলী মোল্লার ছেলে। অন্যদিকে হাবিবুর রহমান চলিশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি একতারপুর গ্রামতলা এলাকার মৃত মকবুল শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কী ধরনের মামলা বা অভিযোগ রয়েছে, তা সংশ্লিষ্ট থানার নথি ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট