1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

পটকা মাছ খেয়ে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর, হাসপাতালে পরিবারের ৪ সদস্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আশাশুনিতে রান্না করা টিপা মাছ খাওয়ার পর একই পরিবারের পাঁচজন অসুস্থ; একজনের অবস্থা আশঙ্কাজনক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে বিষাক্ত পটকা বা টিপা মাছ খেয়ে বিষক্রিয়ায় মো. আজহারুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে পটকা মাছ কিনে এনে রান্না করে খাওয়ার পরপরই একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে আজহারুল ইসলামের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অসুস্থ অন্য চারজনকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছে বিষক্রিয়ার ঝুঁকি রয়েছে। তাই এ ধরনের মাছ খাওয়া থেকে সবাইকে বিরত থাকা উচিত। ঘটনার পর বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

পটকা মাছে থাকা বিষাক্ত উপাদান সঠিকভাবে অপসারণ না করে রান্না করে খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাই এ ধরনের মাছ সংগ্রহ, রান্না ও খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট