1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার।
নড়াইল পৌরসভার চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম,
দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার আলাদাত পুর চিত্রা নদীর পাড়ে
গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন নেতৃত্বে দুপুরে একটি দল নদীর পারে যায়
এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশকে অস্ত্র দেখিয়ে,ভিতরে প্রবেশ করতে নিষেধ করে।
এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর প্রেম কর্নার নদীর পাড়ের চার পাশ ঘিরে, ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো, লোহগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা ও সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফকে গ্রেফতার করে। এসময় নদীর পাড়ে তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র,আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রি করা ৫৯ হাজার ৫শ টাকা ইয়াবা সেবনের সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৩ জন গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট