1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে পিকআপসহ দুইজন আটক, উদ্ধার ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়া রেলস্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি, স্থানীয়দের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার; পরে পুলিশ হেফাজতে

যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়ে তারা গণধোলাইয়ের শিকার হন বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন, অভয়নগর উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ওই দুই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। তাদের চলাফেরা ও আচরণ স্থানীয়দের সন্দেহজনক মনে হলে কয়েকজন তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতার হাতে তারা মারধরের শিকার হন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা পিকআপে তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় পিকআপ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট