1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিত সভায় পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার
সন্ধায় দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আকতার আলম, প্রধান বক্তা অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদেরুজ্জমান, বক্তব্য রাখেন জসিম উদ্দিন সওদাগর, সাইফুল ইসলাম, মুহাম্মদ বেলাল,খোরশেদ আলম, মুজিব,মামুন,
এরশাদ, কামাল, বাবুল, নুরুল আমিন, অনিল, ইব্রাহিম, ছালাম, জাহেদুল হক, রহমান প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি, মুহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক, মুহাম্মদ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম’কে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পটিয়া পৌরসভা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আকতার আলম বলেন, এলডিপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী অলি আহমদ বীর বিক্রম এর নির্দেশে এলডিপি’কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে নবীন প্রবীন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তি শালী করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট