1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে
দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার। নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানার নড়াইল সদর থানা পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট