1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়: এমপি নজরুলের ২য় স্ত্রীর চিরকুট

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়, পাতাজুড়ে ছড়িয়ে আছে এক জটিল সম্পর্কের টানাপোড়েন। কোথাও তীব্র অনুরাগ, কোথাও প্রতারণার ক্ষোভ, আবার কোথাও আত্মমর্যাদা রক্ষার কঠিন লড়াই।

 

সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হস্তলিখিত চিঠিতে এমন চিত্রই উঠে এসেছে। উদ্ধার হওয়া এসব লেখায় সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রয়েছে নিজেকে ‘দাবার ঘুঁটি’ মনে করার আক্ষেপ ও পরিণতির স্পষ্ট সতর্কবার্তা।

‘তুমিই ছিলে বিপক্ষ দলের সেনাপতি’

 

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি অংশে বিশ্বাসভঙ্গের করুণ আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা,

আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।

অধিকার ও অপূর্ণতার দ্বন্দ্ব

 

আরেকটি সাধারণ সাদা পাতায় সম্পর্কের সামাজিক বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখা হয়েছে,

 

সে ছিল অন্য নারীর স্বামী, কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা… অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়, ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!

বিশ্বাসের ফাঁদ ও ‘দাবার ঘুঁটি’

 

আস্থাভঙ্গের অভিযোগ তুলে অপর একটি পাতায় লেখা হয়েছে,

সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো, আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।

হুঁশিয়ারি ও আত্মসম্মানের বয়ান

 

সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভের সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তাতে লেখা,

 

আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। দেখে নাও, এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।

পাশাপাশি লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত নোটে আত্মমর্যাদার সুর স্পষ্ট। সেখানে বলা হয়েছে,

 

শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই!

চিঠির সঙ্গে ধর্মীয় আমলের পাতা

 

আবেগ ও ক্ষোভের এসব লেখার পাশাপাশি ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি আলাদা পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে পাঠ করার জন্য ছয়টি ধর্মীয় আমল ও দোয়ার তালিকা রয়েছে। এতে কালেমা, বিভিন্ন দোয়া, আয়াতুল কুরসি এবং নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরিফ ও ইস্তিগফারের উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এসব নথির হাতের লেখা ও বিষয়বস্তু গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট