1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

কুমিল্লা লাকসাম রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান পরিচলন করা হয়েছে।
সারাদেশের সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রেক্ষাপটে লাকসাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

অভিযান পরিচালনাকালে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর সার্বিক উপস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তিদের শরীর, পকেট এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। একই সাথে স্টেশনে অবস্থানরত যাত্রী ও সাধারণ মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে এ ধরনের সতর্কতামূলক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেন রেলওয়ে স্টেশনের ইনচার্জ রাজীব চন্দ্র কর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট