1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে মাটিচাপা দুই আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

হত্যা মামলার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাঁশবাগানে অভিযান, ৭.৬৫ বোর পিস্তল ও ওয়ান শুটার গান উদ্ধার

যশোরের অভয়নগরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পুঁতে রাখা দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভয়নগর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার রমজান (২২) দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়। অভিযানে বাঁশবাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান এবং সাত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ৭.৬৫ বোরের পিস্তলটি সচল এবং এর দৈর্ঘ্য প্রায় সাত ইঞ্চি। দেশীয় ওয়ান শুটার গানটির দৈর্ঘ্য প্রায় নয় ইঞ্চি। অস্ত্রটিতে ফায়ারিং পিন ও ট্রিগার রয়েছে। উদ্ধার করা গুলিগুলোর প্রতিটির পেছনে ইংরেজিতে ‘KF 7.65’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে হত্যা মামলার সূত্র ধরে অস্ত্র উদ্ধার

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মো. বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৭ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ১০। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, ওই হত্যা মামলায় গ্রেপ্তার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি এবং গ্রেপ্তার আসামি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট