1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রামনগরে অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ৬০টি ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে যশোর কোতয়ালি থানাধীন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহিরমল্লিক গ্রামের একটি বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হৃদয় হোসেনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক হৃদয় হোসেন যশোর শহরের বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আছাদুল ইসলাম এবং মা শুকরানি বেগম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে হৃদয় হোসেনকে সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার: ৫০০ গ্রাম গাঁজা, ৬০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট