1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের প্যাকেটজাত দুধ পান করে অন্তত ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে উপজেলার মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুধ পান করার পর অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে ওই বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন এবং তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের অনেকের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে চিকিৎসক ও নার্সরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক নয়।
শিক্ষার্থীদের কয়েকজন জানায়, দুধ পান করার পরপরই তাদের পেটে ব্যথা শুরু হয়। কারও কারও বমিও হয়। কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, দুধের স্বাদ ও গন্ধ স্বাভাবিক ছিল না।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিদ্যালয়ে সরবরাহ করা খাবারের মান যাচাই এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্তের দাবি জানিয়েছেন।বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, প্যাকেটের বাইরে থেকে দুধ নষ্ট হওয়ার বিষয়টি বোঝা যায়নি। তবে ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিদ্যালয় ও হাসপাতাল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবশিষ্ট খাবার সংরক্ষণ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।পরীক্ষার ফল পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট