1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

গোপন টেলিগ্রাম গ্রুপে শাহীন চাকলাদার: মনিরামপুরে নাশকতার ছক, নেতৃত্বে আফজাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলন ও কথিত ‘প্রতিরোধ’ জোরদার করতে ভারত থেকে নতুন চক্রান্ত শুরু করেছেন যশোরের সাবেক প্রভাবশালী নেতা শাহীন চাকলাদার। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতে একটি গোপন টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, যার মাধ্যমে ভারত থেকে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৬০ জন সদস্যের সমন্বয়ে গঠিত এই বিশেষ টেলিগ্রাম গ্রুপের মূল দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেনকে। মনিরামপুর উপজেলায় সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে সহযোগী হিসেবে আরও ৬ জনকে যুক্ত করা হয়েছে।

হাতে পাওয়া তালিকায় এই সহযোগী গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন:

সঞ্জয় সিনহা (১১ নম্বর চালুহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ)

রাজু আহমেদ (সাবেক আহ্বায়ক, ১১ নম্বর চালুহাটি ইউনিয়ন ছাত্রলীগ)

মোঃ আলমগীর সিদ্দিক (১১ নম্বর চালুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ)

মোঃ মিলন

আমজাদ মেম্বার

সূত্রের খবর, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উক্ত গোপন টেলিগ্রাম গ্রুপে এক জরুরি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত থেকে পলাতক শাহীন চাকলাদার নিজেই এই বৈঠকে যুক্ত হয়ে মনিরামপুর উপজেলায় সরকারবিরোধী আন্দোলন জোরদার করা ও মাঠপর্যায়ে সহিংস পরিস্থিতি সৃষ্টির জন্য গোপন দিকনির্দেশনা প্রদান করবেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তাদের এমন গোপন তৎপরতা ও টেলিগ্রাম-ভিত্তিক চক্রান্তের খবর সামনে আসায় মনিরামপুরজুড়ে নতুন করে থমথমে পরিস্থিতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট