1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বাসুয়াড়ী ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার: ত্যাগী ও পরীক্ষিত নেতা মোঃ গোলাম সরোয়ারকে চেয়ারম্যান হিসেবে চান তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজনীতিতে ত্যাগ, সততা ও দলের প্রতি অবিচল আনুগত্যের এক অনন্য প্রতীক মোঃ গোলাম সরোয়ার। কোনো লোভ-লালসা বা পদের মোহ যাকে কখনও দমাতে পারেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যৌবনের প্রারম্ভ থেকে যিনি জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী হিসেবে লড়াই করে যাচ্ছেন—সেই পরীক্ষিত রাজপথের সৈনিককেই আসন্ন বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

১৯৭৯ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে বিএনপির প্রতিষ্ঠালগ্নেই রাজনৈতিক জীবনের সূচনা করেন মোঃ গোলাম সরোয়ার। পরবর্তীতে যশোর জেলার ঐতিহ্যবাহী সিটি কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতির অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত মুখ হয়ে ওঠেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
তার রাজনৈতিক প্রখরতা ও বলিষ্ঠ সাংগঠনিক বিচক্ষণতার স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালের নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর একটানা ১৬ বছর (২০১২ সাল পর্যন্ত) অত্যন্ত দক্ষতার সাথে ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাঘারপাড়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য এবং বাঘারপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতির গুরুদায়িত্ব পালন করছেন।
বিগত সরকারের আমলে দলের চরম ক্রান্তিকালে যখন অনেকেই ভয়ে নীরব ছিলেন, তখন মোঃ গোলাম সরোয়ার বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। দলের প্রতিটি কর্মসূচি সফল করতে গিয়ে একাধিকবার নির্মম প্রশাসনিক ও পুলিশি হয়রানির শিকার হয়েছেন।
গভীর রাতে নিজ বাসভবনে একাধিকবার হামলার চেষ্টা ও হুমকি দেওয়া হলেও জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে তাকে একচুলও নড়ানো যায়নি। সব ভয় উপেক্ষা করে ধানের শীষের পতাকা আঁকড়ে ধরে রেখে বিপদগ্রস্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। রাজনীতি থেকে দূরে সরাতে তার বিরুদ্ধে একে একে ৪টি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয় এবং তাকে ৪ বার কারাবরণ করতে হয়।২০১৮ সালে আওয়ামী প্রশাসন তাকে মিথায় মামলায় রিমান্ডে নিয়ে তার উপর এমন অত্যাচার করে যে এখনো তিনি সোজা দাড়াতে পারেন না। তবে জেল-জুলুম ও নির্যাতন তাকে তার রাজনৈতিক লক্ষ্য থেকে পিছপা করতে পারেনি।

কেবল রাজনীতিতেই নয়, বাসুয়াড়ী ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় অঙ্গনেও তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সততা, ন্যায়পরায়ণতা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মতে, দলীয় শৃঙ্খলা, নীতি ও রাজনৈতিক দূরদর্শিতায় এই মুহূর্তে ইউনিয়নে তার চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে কথা বললে মোঃ গোলাম সরোয়ার জানান,
“নির্বাচন করার ইচ্ছে ও প্রস্তুতি আমার রয়েছে, তবে সবকিছুই নির্ভর করছে জেলা ও উপজেলা বিএনপির হাইকম্যান্ডের সিদ্ধান্তের ওপর। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমার বিশ্বাস বাসুয়াড়ী ইউনিয়নের সাধারণ ভোটাররা আমাকে হতাশ করবেন না। আমাদের ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে। জনগণের সমর্থন ও দলীয় আশীর্বাদ পেলে আগামী দুই বছরের মধ্যে সকল দৃশ্যমান উন্নয়ন সম্পন্ন করে বাসুয়াড়ী ইউনিয়নকে একটি মডেল ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
আসন্ন বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ গোলাম সরোয়ার নির্বাচিত হলে তার প্রধান অঙ্গীকারসমূহ:
১. সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিরোধ: বাসুয়াড়ী ইউনিয়ন থেকে চিরতরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কালো ছায়া দূর করে নিরাপদ সমাজ গঠন।
২. শিক্ষা ও স্বাস্থ্যের আধুনিকায়ন: ইউনিয়নের প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।
বাসুয়াড়ী ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক মোঃ গোলাম সরোয়ার আজ এলাকায় ধানের শীষের পতাকাবাহী আলোর দিশারী। জীবন ও যৌবনের সোনালী সময়গুলো যিনি দলের জন্য এবং জনগণের অধিকার আদায়ের জন্য বিলিয়ে দিয়েছেন, আজ সময় এসেছে তাকে উপযুক্ত সম্মান জানানোর। বাসুয়াড়ী ইউনিয়নকে একটি নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মোঃ গোলাম সরোয়ারের হাতকে শক্তিশালী করার দাবি এখন গোটা ইউনিয়নের মানুষের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট