1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নতুন নেতৃত্বে অভয়নগর প্রেসক্লাব: নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপানুর ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, যশোর জেলা বিএনপির সদস্য ও নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী-শ্রমিক নেতা মো. রাজু আহম্মেদ, নওয়াপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাহমুদ হাসান মোগল, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক অসীম দাস। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, অফিস সম্পাদক শরিফ বেলাল হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহির উদ্দিন এবং জাতীয় পার্টির নওয়াপাড়া পৌর সদস্য সচিব মোসাদ্দেক হোসেন নান্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভয়নগর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুম, সিনিয়র সহসভাপতি আঃ হালিম বাপ্পি, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার নুরুল্লাহ, মো. আঃ সালাম লিটন, সহসাধারণ সম্পাদক শেখ মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন মিলন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মোজাফফর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজ মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য মো. আল আমিন, ইমদাদুল হক ও মো. হামিম হোসেন উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি অভয়নগরের বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকদের পেশাগত ভূমিকা এবং স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপানুর ইসলাম রিপনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পরিচিতি ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট