1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

আমিনুর রহমান, অভয়নগর যশোর 

বাড়ি থেকে বের হওয়ার পর ২ বছরের শিশুসহ রিমার খোঁজ নেই, উৎকণ্ঠায় পরিবার

যশোরের অভয়নগরে দুই বছরের সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রিমা খাতুন (১৮) নামে এক গৃহবধূর সন্ধান মেলেনি। সন্তানসহ ওই গৃহবধূর নিখোঁজের ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে স্বজনেরা। নিখোঁজ রিমা খাতুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত হানিফ শেখের ছোট ছেলে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তাঁর সঙ্গে রয়েছে দুই বছর বয়সী ছেলে সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকালে রিমা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেন নওয়াপাড়া আইএফআইসি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

জাহাঙ্গীর হোসেন জানান, ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর চাচাতো বোন মেঘলা খাতুন তাঁকে জানান, রিমা ব্যাগ গুছিয়ে তাঁর বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছেন। এরপর জাহাঙ্গীর বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের খোঁজ শুরু করেন। বিভিন্ন স্থানে এবং রিমার বাবার বাড়িতেও খোঁজ নিয়ে তাঁদের সন্ধান পাননি।

নিখোঁজ রিমা বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের সোহরাব মোল্লার মেয়ে।

জাহাঙ্গীরের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় রিমা তাঁর ও সন্তানের দুটি আংটি, যার মোট ওজন আনুমানিক ১২ আনা এবং মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা, পাশাপাশি নগদ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান। তিনি আরও বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়ই মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলার বিষয়টি তাঁর নজরে এসেছে। এ কারণে তিনি স্ত্রী অন্য কোথাও চলে গেছেন কি না, অথবা পথে কোনো বিপদের শিকার হয়েছেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই।

রিমা ও তাঁর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২০ সেপ্টেম্বর অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহাঙ্গীর হোসেন। জিডি নম্বর,১৩৪৯। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে রিমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৩-২৬৬৬৭১-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মা ও শিশুর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি রিমা খাতুন ও তাঁর দুই বছরের সন্তানকে কোথাও দেখতে পেলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৯১৫-১০৭২৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট