1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

নওয়াপাড়ায় বিএনপির একাংশের উদ্যোগে ছাত্রদলের মিলনমেলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজঘাটে এক মঞ্চে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একাংশের উদ্যোগে এবং ছাত্রদলের আয়োজনে এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজঘাট জামরুলতলা ঈদগাহ ময়দানে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে নওয়াপাড়া পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিটের বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম শেখ (পীর সাহেব)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল কাশেম বেপারী, বিএনপি নেতা আকরাম বিশ্বাস, বিএনপি নেতা গফর মোল্লা (বিশিষ্ট বাবুর্চি), নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ, নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান আবদুল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লক্ষ্মী সদ্দার, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম মুসা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রেজাউল গাজী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল শেখ, ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুমন সরদার, মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান, নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তানভীর গাজী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির গাজী, গাজীপুর মাদ্রাসা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন শেখ, ১ নম্বর ওয়ার্ডের ছাত্রনেতা জিম এবং ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রদলের নাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলনমেলায় সভাপতিত্ব করেন ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মকর আলী সরদার। আয়োজকেরা জানান, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর নেতাকর্মীদের এমন সম্মিলিত উপস্থিতিতে আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে মিলনমেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট