1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে ১২০ ইয়াবাসহ দুই যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 
বেজপাড়া টিবি ক্লিনিক মোড় থেকে ইয়াবাসহ তাঁদের আটক করা হয়

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মো. ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং হাসান হাবিব ওরফে আকাশ (২৬)। ফারুক হোসেন বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন। আর হাসান হাবিব পুরাতন কসবার আমবাগান এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আমির আলী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অমিতের দোকান (সিকদার স্টোর)–এর সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ১০০টি এবং হাসান হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, অভিযানে মোট ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট