1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

‎নওয়পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শুরু

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, অভয়নগর (যশোর):
‎
‎যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবির আনসারি।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নওশাদ শেখ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সেলিম মল্লিকসহ স্থানীয় এলাকাবাসী ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
‎
‎ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট