1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত ভারতীয় আসামির মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. গাজী মন্ডল (৫৬) নামে এক ভারতীয় কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত গাজী মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার গান্ধীনা গ্রামের মৃত জহিরউদ্দিন মন্ডলের ছেলে। অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৩৭৬২/এ।

কারা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন গাজী মন্ডল। কারাগারে অবস্থানকালে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত দেড়টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট