1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত, গ্রেপ্তার শ্বশুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পারিবারিক কলহের জেরে হত্যার অভিযোগ, ঘটনাস্থল থেকে উদ্ধার হত্যায় ব্যবহৃত কুড়াল

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাই গোলাম রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কুড়ালের আঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গোলাম রহমানের মৃত্যু হয়। নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণহানি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় গোলাম রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে কুড়াল উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম রহমানের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট