1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে ধরা পড়লেন গোল্ডেন ফিরোজ, আত্মগোপনে ছিলেন বোনের বাড়িতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ পাঁচ মামলার আসামি; বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে। যশোরে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ মোট পাঁচটি মামলার আসামি হিসেবে পরিচিত আরাফাত হোসেন ফিরোজ ওরফে ‘গোল্ডেন ফিরোজ’কে (২৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। পরে যশোর কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গোল্ডেন ফিরোজ ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় তাঁর বোনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানা-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক আরাফাত হোসেন ফিরোজ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আলী শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যশোর ক্যাম্পের একটি দল শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে যশোর কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন এসআরবির সদস্যরা।

মামলাটির তদন্ত করছেন কোতোয়ালি থানার এসআই মো. আলমগীর হোসেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোল্ডেন ফিরোজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা ও প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট