1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১, ওজন ২ কেজি ৯০ গ্রাম

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নাভারণ-সাতক্ষীরা সড়কে পুলিশের অভিযানে স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ মো. আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার খাজুরা এলাকায় এ অভিযান চালানো হয়। দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত গোলাম রসুল এবং মায়ের নাম জায়েরা খাতুন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট